Breaking News

বাংলাদেশ

আন্তর্জাতিক

মেঘনা উপজিলা

All Post

Showing posts with label Bangladesh. Show all posts
Showing posts with label Bangladesh. Show all posts

Thursday, November 12, 2015

অনলাইনে কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন ও নতুন ভোটার হবেন

তিদিন হাজার হাজার নাগরিক জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোগান্তিতে পড়ছেন। আমরা অনেকেই জানিনা বর্তমানে অনলাইনে আবেদন করে নতুন ভোটার হওয়া যায়। তাছাড়া জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডির জন্য আবেদন করে সংশোধন করা যায়। একইসঙ্গে হারিয়ে গেলে, কোনো তথ্য সংশোধন বা ছবি পরিবর্তনও করা যাবে অনলাইনে। সচিত্রে আলোচনা দেখে খুব সহজেই অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের ছবি পরিবর্তন, তথ্য পরিবর্তন ও নতুন ভোটার হবার বিস্তারিত নিয়মকানুন জানতে পারবেন। জেনে নিন বিস্তারিত-
অনলাইনে জাতীয় পরিচয়পত্রের কি কি পরিবর্তন আপনি নিজেই করতে পারবেন ?
  • তথ্য পরিবর্তন
  • ঠিকানা পরিবর্তন
  • ভোটার এলাকা স্থানান্তর
  • পুনঃমূদ্রণ
  • ছবি পরিবর্তন
  • আবেদনপত্রের হাল অবস্থা

কিভাবে ছবি পরিবর্তন ও তথ্য হালনাগাদ ও আপনার সকল ডাটাবেজ দেখতে পারবেন?

প্রথমে রেজিষ্ট্রেশন করতে এই লিংকে যান>>> https://services.nidw.gov.bd/registration
(এই সাইট https ফরম্যাটে হওয়াতে আপনার ফায়ারফক্স ব্রাউজারে এটা লেখা আসতে পারে This Connection is Untrusted সেক্ষেত্রে সমাধান হলো প্রথমে I Understand the Risks ক্লিক করেন তারপর ।
  1. On the warning page, click I Understand the Risks.
  2. Click “Add Exception‘…. The Add Security Exception dialog will appear.
  3. Click “Confirm Security Exception” ক্লিক করুন সাইট চলে আসবে । )

কারা অনলাইন সেবার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন !!

আপনি ভোটার হয়ে থাকলে রেজিষ্ট্রেশন করে এই ওয়েবসাইটের সুবিধা নিন। রেজিষ্ট্রেশন করতে নিন্মের ধাপসমূহ অনুসরণ করুণ-
  • প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন।
  • তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট নিয়ে নিন।
  • পৃন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দিন।
  • তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন।
এবার রেজিষ্ট্রেশনফরমপুরনকরতেচাই ক্লিক করুন ।
এবার ফরমটি সঠিক ভাবে পুরন করুনঃ
  • এন.আই.ডি নম্বরঃ (আপনার এন.আই.ডি নম্বর যদি ১৩ সংখ্যার হয় তবে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন উদাহরণঃ আপনার কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি এভাবে দিবেন১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০)
  • জন্ম তারিখঃ (কার্ড দেখে সিলেক্ট করুন)
  • মোবাইল ফোন নম্বরঃ (আপনার সঠিক মোবাইল নাম্বার দিন কারন মোবাইলে ভেরিফাই কোড পাঠাবে )
  • ইমেইলঃ (ইচ্ছা হলে দিতে পারেন না দিলে সমস্যা নাই, ইমেইল আইডি দিলে পরবর্তীতে লগইন করার সময় ভেরিফাই কোড ইমেইলে সেন্ড করতে পারবেন যদি মোবাইল হাতের কাছে না থাকে)

· বর্তমান ঠিকানা

    • বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন ।

· স্থায়ী ঠিকানা

  • বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন ।

· লগইন পাসওয়ার্ড

  • পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমনঃ InfoPedia71
এবার সঠিক ভাবে ক্যাপচা পুরন করুন ছোট হাতের বড় হাতের অক্ষর বা সংখ্যা যা দেওয়া আছে তাই বসান তবে স্পেস দিতে হবেনা ।
এবার “রেজিষ্টারবাটন ক্লিক করে দ্বিতীয় ধাপে চলে যান
ফরম টি সঠিক ও সফল ভাবে রেজিস্টার করার পর দেখুন আপনার মোবাইলে ভেরিফাই কোড এসেছে ও ব্রাউজারে ঐ কোড সামমিট করার অপশন এসেছে , নিচের ছবির মত স্থানে আপনার মোবাইলেরভেরিফিকেশন কোড বাসান ও রেজিস্টার বাঁটনে ক্লিক করুন ।
(২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুন রায় কোড পাঠান (SMS) ক্লিক করুন)

সঠিক ভাবে কোড প্রবেশ করার পর আপনার Account Active হয়ে যাবে এবার নিচের ছবির মত পেইজ আসবে আপনাকে লগইন করতে বলা হবে অথবা লগইন লিংক>>https://services.nidw.gov.bd/login
লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন) জন্মতারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে ।
রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা নাহলে ইমেইলে সিলেক্ট করুন ।
এবার সামনে ক্লিক করুন ।

এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাই কোড বসিয়ে লগইন করুন ।

২ মিনিটের মধ্যে যদি কোড না আসে তবে “পুনরায় কোড পাঠান” বাটনে ক্লিক করুন ।

নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার ডাটাবেজের সব তথ্য দেখা যাবে এবার। নিচের যেকোনো অপশনে চাহিদা অনুযায়ী ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন। এভাবেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই।

কিভাবে অনলাইনে নতুন ভোটার হওয়া যাবে ?

অনলাইনে ভোটার হবার আবেদন করতে এই লিংকে যান https://services.nidw.gov.bd/newVoter
আপনার ভোটার তথ্য পুরন করুন । অনলাইনে ভোটার হতে নিচের শর্ত গুলো ভাল করে পড়ে নিন এবং “আমিরাজিনিবন্ধনফরমপূরণকরতেচাই ক্লিক করুন ।

নতুন ভোটার নিবন্ধন !!

১) নতুন ভোটার হিসাবে নিবন্ধন প্রক্রিয়ায় আপনাকে স্বাগত জানাই।
ক) ভূমিকাঃ
  • অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনি সঠিকভাবে ভোটার রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন)
  • আপনি ইতোমধ্যে ভোটার হয়ে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নিবন্ধিত ব্যাক্তি পুনরায় আবেদন করলে সেটি দন্ডনীয় অপরাধ
  • নতুন ১৮ বয়সের অধিক, প্রবাসী বা বাদপড়া ভোটারগণ এই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন
  • বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন ।
খ। ধাপসমূহঃ
  • ধাপে ধাপে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন
  • নিজের পূর্ণনাম ছাড়া সকল তথ্য বাংলায় ইউনিকোডে পুরণ করুন
  • সকল ধাপ সম্পন্ন হবার পরে প্রিভিউএর মাধ্যমে সকল তথ্য পুনর্বার যাচাই করে নিন
  • পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিন
  • আপনার প্রদত্ত তথ্যাদি যাচাই এবং ঠিকানা যাচাইয়ের পরে তথ্যাদি সঠিক নিশ্চিত হলে আপনার কার্ড তৈরি হবে
  • কার্ডের রশিদ জমা দিয়ে কার্ড সংগ্রহ করুন
  • ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি জমা দিন
জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত
প্রশ্নঃ কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়?
উত্তরঃ এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
প্রশ্নঃ কার্ডে কোন সংশোধন করাহলে তার কি কোন রেকর্ড রাখা হবে?
উত্তরঃ সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।
প্রশ্নঃ ভুল ক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কিকি সনদ দাখিল করতে হবে?
উত্তরঃ জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।
প্রশ্নঃ আমি অবিবাহিতআমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখাহ য়েছেকিভাবে তা সংশোধন করা যাবে?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি?
উত্তরঃ নিকাহনামা ও স্বামীর আইডি কার্ড এর ফটোকপি সংযুক্ত করে NID Registration Wing/ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদ হয়ে গেছেএখন ID Card থেকেস্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে?
উত্তরঃ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে NID Registration Wing/সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কি ভাবে সংযুক্তকরতে পারি?
উত্তরঃ প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবিননামাসহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
প্রশ্নঃ আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি?
উত্তরঃ এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উলেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।
প্রশ্নঃ আমার ID Card এরছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতেহলে কি করা দরকার?
উত্তরঃ এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
১০প্রশ্নঃ নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?
উত্তরঃ এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সদন, চাকুরীর প্রমাণপত্র, নিকাহ্‌নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।
১১প্রশ্নঃ নিজের ডাক নাম বা অন্যনামেনিবন্ধিত হলে সংশোধনে রজন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?
উত্তরঃ এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/ স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি,ওয়ারিশ সনদ,ইউনিয়ন/পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।
১২প্রশ্নঃ পিতা/মাতাকেমৃতউল্লেখ করতে চাইলে কিকি সনদ দাখিল করতে হয়?
উত্তরঃ পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত সনদ দাখিল করতে হবে।
১৩প্রশ্নঃ ঠিকানা কিভাবে পরিবর্তন/ সংশোধন করা যায়?
উত্তরঃ শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারনেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/ থানা নির্বাচন অফিসে ফর্ম ১৩ এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোন ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফরমে আবেদন করে সংশোধন করা যাবে।
১৪প্রশ্নঃ আমি বৃদ্ধ অত্যন্ত দরিদ্র ফলে বয়স্কভাতা বাঅন্য কোন ভাতা খুব প্রয়োজনকিন্তু নির্দিষ্ট বয়স নাহওয়ারফলে কোন সরকারী সুবিধা পাচ্ছিনালোকে বলে ID Card –বয়সটা বাড়ালে সকল ভাতা পাওয়া যাবে?
উত্তরঃ ID Card এ প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতিত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, প্রামানিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।
১৫প্রশ্নঃ একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা/মাতার নাম বিভিন্ন ভাবে লেখাহয়েছে কিভাবে তাসংশোধনকরা যায়?
উত্তরঃ সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে NID Registration Wing/ উপজেলা/ জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রামাণিক দলিলসহ আবেদন করতে হবে।
১৬প্রশ্নঃ আমি পাশনাকরে ও অজ্ঞতা বশতঃশিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদুর্দ্ধ লিখেছিলাম এখন আমার বয়স বাঅন্যান্য তথ্যা দিসংশোধনের উপায়কি?
উত্তরঃ আপনি ম্যাজিট্রেট আদালতে এস.এস.সি পাশ করেননি, ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপিসহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে।
১৭প্রশ্নঃ ID Card অন্য ব্যক্তির তথ্য চলেএ সেছেভুল কি ভাবে সংশোধন করা যাবে?
উত্তরঃ ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে NID Registration Wing/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে।
১৮প্রশ্নঃ রক্তের গ্রুপ অন্তর্ভূক্ত বা সংশোধনের জন্য কি করতে হয়?
উত্তরঃ রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনোসটিক রিপোর্ট দাখিল করতে হয়।
১৯প্রশ্নঃবয়স/ জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি?
উত্তরঃ এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারী পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
২০প্রশ্নঃ স্বাক্ষর পরিবর্তন করতে চাই, কিভাবে করতে পারি?
উত্তরঃ নতুন স্বাক্ষর এর নমুনাসহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে।
২১প্রশ্নঃ আমার জন্মতারিখ যথাযথ ভাবে লেখা হয় নি, আমার কাছে প্রামাণিক কোন দলিল নেই, কিভাবে সংশোধনকরা যাবে?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২২প্রশ্নঃএকটি কার্ড কতবা রসংশোধন করা যায়?
উত্তরঃ এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে। তবে যুক্তিযুক্ত না হলে কোন সংশোধন গ্রহণযোগ্য হবে না।
প্রশ্নঃ ID Card হারিয়ে গিয়েছেকিভাবে নতুন কার্ড পেতে পারি?
উত্তরঃ নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেল/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
প্রশ্নঃ হারা নোআইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কি কোন ফি দিতে হয়?
উত্তরঃ এখনো হারানো কার্ড পেতে কোন প্রকার ফি দিতে হয় না। তবে ভবিষ্যতে হারানো আইডি কার্ড পেতে/সংশোধন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ধার্য করা হবে।
প্রশ্নঃ হারানো সংশোধন একই সাথে করাযায় কি?
উত্তরঃ হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে, পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা যাবে।
প্রশ্নঃ হারিয়ে যাওয়া আইডিকার্ড কি ভাবে সংশোধন করব?
উত্তরঃ প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।
প্রশ্নঃ প্রাপ্তিস্বীকার পত্র / স্লিপ হারালে করণীয় কি?
উত্তরঃ স্লিপ হারালেও থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র জমা দিতে হবে।
প্রশ্নঃ প্রাপ্তিস্বীকারপত্র / ID Card হারিয়ে গেছে কিন্তু কোন Document নেইবা NID নম্বর/ ভোটার নম্বর/ স্লিপেরনম্বর নেই, সেক্ষেত্রে কি করণীয়?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস থেকে Voter Number সংগ্রহ করে NID Registration Wing/ উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।
প্রশ্নঃ জাতীয় পরিচয় পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদিপরিবর্তন কি ভাবে সম্ভব?
উত্তরঃজাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ সংক্রান্ত কাগজপত্রাদি সহ আবেদন করলে যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে।
প্রশ্নঃ জাতীয় পরিচয়পত্রের মান বর্তমানে তেমন ভালো না এটা কি ভবিষ্যতে উন্নতকরা রসম্ভাব না আছে?
উত্তরঃ হ্যাঁ। আগামীতে স্মার্ট আইডি কার্ড প্রদানের জন্য কাযর্ক্রম চলমান আছে যাতে অনেক উন্নত ও আধুনিক ফিচার সমৃদ্ধ থাকবে এবং মান অনেক উন্নত হবে।
প্রশ্নঃ আমি যথাসময়ে ভোটার হিসেবে Registration করতে পারিনিএখন কি করা যাবে?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে যথাযথ কারণ উল্লেখপূর্বক আবেদন করতে পারেন।
প্রশ্নঃ আমি বিদেশে অবস্থানের কারণে Voter Registration করতে পারিনি, এখন কি ভাবে করতে পারবো?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে বাংলাদেশ পাসপোর্ট-এর অনুলিপিসহ জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, এসএসসি (প্রযোজ্যক্ষেত্রে) সনদ, ঠিকানার সমর্থনে ইউটিলিটি বিলের কপি বা বাড়ী ভাড়া বা হোল্ডিং ট্যাক্সের রশিদের কপিসহ আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট ফর্মসমূহ পূরণ করতে হবে।
৩।প্রশ্নঃ আমি২০০৭/২০০৮ অথবা ২০০৯/২০১০ সালে ভোটার রেজিস্ট্রেশন করেছি কিন্তু সেইসময় আইডিকার্ড গ্রহণকরিনিএখন কিভাবে আইডিকার্ড পেতে পারি?
উত্তরঃ আপনি আপনার ভোটার রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত প্রাপ্তি স্বীকার পত্রটি নিয়ে যে স্থানে ভোটার হয়েছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। যদি সেখানেও না পাওয়া যায় তাহলে প্রাপ্তি রশিদে উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যসহ স্বাক্ষর ও সিল দিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে যোগাযোগ করা যাবে।
প্রশ্নঃ ভোটার তালিকার নামের সাথে বিভিন্ন খেতাব, পেশা, ধর্মীয় উপাধি, পদবী ইত্যাদি যুক্ত করা যাবে কি না?
উত্তরঃ ভোটার তালিকার ডাটাবেজে শুধুমাত্র নাম সংযুক্ত করা হয়, কোন উপাধি বা অর্জিত পদবী তাতে সংযুক্ত করার অবকাশ নাই।
প্রশ্নঃ কোথা হতে ID Card সংগ্রহ করা যাবে?
উত্তরঃ যে এলাকায় ভোটার রেজিস্ট্রেশন করেছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে ID Card সংগ্রহ করা যাবে।
প্রশ্নঃআমি বিদেশে চলে যাবআমার কার্ডকি অন্য কেউ উত্তোলন করতে পারবে?
উত্তরঃ হ্যাঁ । আপনার ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধির যথাযথ ক্ষমতাপত্র ও প্রাপ্তি স্বীকারপত্র (Authorization Letter) নিয়ে তা সংগ্রহ করাতে পারবে।
প্রশ্নঃ কার্ডে ইচ্ছাকৃ তভুল তথ্য দিলে কিহবে?
উত্তরঃ জেল বা জরিমানা অথবা উভয় দন্ডে দণ্ডিত হতে পারে।
জাতীয় পরিচয় পত্রন ম্বর১৩ আবার কারো ১৭কেন?
উত্তরঃ ২০০৮ এর পরে যত আইডি কার্ড প্রিন্ট করা হচ্ছে বা পুণঃ তৈরি হচ্ছে সে সকল কার্ডের নম্বর ১৭ ডিজিট হয়ে থাকে।
প্রশ্নঃ বিভিন্ন দলিলে আমার বিভিন্ন বয়স/নাম আছেকোনটা ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
উত্তরঃ এসএসসি অথবা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত বয়স ও নাম। ভবিষ্যতে ৫ম/৮ম সমাপনী পরীক্ষার সনদ ও গ্রহণযোগ্য হবে।লেখাপড়া না জানা থাকলে জন্ম সনদ,পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স দিয়ে ও আবেদন করা যাবে।
১০প্রশ্নঃ আঙ্গুলের ছাপ দিয়ে কি ডুপ্লিকেট এন্ট্রিসনাক্ত করা সম্ভব?
উত্তরঃ হ্যাঁ, সনাক্ত করা সম্ভব।
১১প্রশ্নঃ এক ব্যক্তির পক্ষেকি একাধিক নামেবয়সে একাধিক কার্ডপাওয়া সম্ভব?
উত্তরঃ না। একজন একটি মাত্র কার্ড করতে পারবেন। তথ্য গোপন করে একাধিক স্থানে ভোটার হলে কেন্দ্রীয় সার্ভারে আঙুলের ছাপ দ্বারা তা ধরা পড়বে এবং তার বিরুদ্ধে মামলা হবে।
১২প্রশ্নঃ নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে কি কি কাগজ পত্রাদি প্রয়োজন?
উত্তরঃ জন্ম নিবন্ধন সনদ, এস,এস,সি বা সমমানের পরীক্ষা পাসের সনদ (যদি থাকে), ঠিকানা প্রমানের জন্য কোন ইউটিলিটি বিলের কপি, নাগরিক সনদ, বাবা-মা এবং বিবাহিত হলে স্বামী/স্ত্রীর NID কার্ডের ফটোকপি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, TIN নম্বর (যদি থাকে)।
১৩প্রশ্নঃ আমি খুব দরিদ্র বয়স ১৮বছরে রকম১৮ বছরে রউপরে বয়স দেখিয়ে একটি ID Card পেলে গার্মেন্টেসফ্যাক্টরিতে বা অন্য কোথাও চাকুরী পেতে পারিমানবিক কারণে এই পরিস্থিতি বিবেচনা করা যায় কি?
উত্তরঃ না। ১৮ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।মানবিক বিবেচনার কোন সুযোগ নেই।
১৪প্রশ্নঃ আমি ভুলে দুবার রেজিস্ট্রেশন করে ফেলে ছি এখন কিকরবো?
উত্তরঃ যত দ্রুত সম্ভব বিষয়টি সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা জানান। বর্তমানে Finger Print Matching কার্যক্রম চলছে। অচিরেই সকল Duplicate Entry সনাক্ত করা হবে। উল্লেখ্য, যা শাস্তিযোগ্য অপরাধ।
১৫প্রশ্নঃ ID Card আছে কিন্তু ২০০৮ এর সংসদনির্বাচনের সময় ভোটার তালিকায় নাম ছিল নাএরূপ সমস্যাসমাধানে রউপায় কি?
উত্তরঃ অবিলম্বে NID Registration Wing/ উপজেলা/ জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন।
১৬প্রশ্নঃ এক জনের কার্ডঅ ন্যজন সংগ্রহ করতে পারবে কি না?
উত্তরঃ ক্ষমতাপত্র ও প্রাপ্তিস্বীকার রশিদ নিয়ে আসলে সংগ্রহ করা যাবে।
১৭প্রশ্নঃ আপনারা বিভিন্ন ফরমের কথা বলেছেন? এগুলো কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ NID Registration Wing/উপজেলা/জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে সংগ্রহ করা যাবে অথবা Website :http://www.ecs.gov.bd বা http://www.nidw.gov.bd থেকে ডাউন-লোড করা যাবে।
১৮প্রশ্নঃ এইসমস্ত ফরমের জন্য কোন মূল্য পরিশোধ করতে হয় কি না?
উত্তরঃ না।

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়

প্রশ্নঃ কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়?
উত্তরঃ এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
প্রশ্নঃ কার্ডে কোন সংশোধন করা হলে তারকি কোন রেকর্ড রাখা হবে?
উত্তরঃ সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।
প্রশ্নঃ ভুল ক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃতহিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে?
উত্তরঃ জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।
প্রশ্নঃ আমি অবিবাহিতআমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছেকিভাবে তা সংশোধন করা যাবে?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি?
উত্তরঃ নিকাহনামা ও স্বামীর আইডি কার্ড এর ফটোকপি সংযুক্ত করে NID Registration Wing/ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদ হয়ে গেছেএখন ID Card থেকেস্বামীর নাম বিভাবে বাদ দিতে হবে?
উত্তরঃ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে NID Registration Wing/সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিভাবে সংযুক্তকরতে পারি?
উত্তরঃ প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবিননামাসহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
প্রশ্নঃ আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কি ভাবে করতে পারি?
উত্তরঃ এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উলেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।
প্রশ্নঃ আমার ID Card এর ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কি করা দর কার?
উত্তরঃ এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
১০প্রশ্নঃ নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?
উত্তরঃ এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সদন, চাকুরীর প্রমাণপত্র, নিকাহ্‌নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।
১১প্রশ্নঃ নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতেহবে?
উত্তরঃ এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/ স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি,ওয়ারিশ সনদ,ইউনিয়ন/পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।
১২প্রশ্নঃ পিতা/ মাতাকেমৃতউল্লেখ করতে চাইলে কি কি সনদ দাখিল করতে হয়?
উত্তরঃ পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত সনদ দাখিল করতে হবে।
১৩প্রশ্নঃ ঠিকানা কিভাবে পরিবর্তন/ সংশোধন করা যায়?
উত্তরঃ শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারনেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/ থানা নির্বাচন অফিসে ফর্ম ১৩ এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোন ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফরমে আবেদন করে সংশোধন করা যাবে।
১৪প্রশ্নঃ আমি বৃদ্ধ অত্যন্ত দরিদ্র ফলে বয়স্ক ভাতা বা অন্য কোন ভাতা খুব প্রয়োজনকিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ারফলে কোন সরকারী সুবিধা পাচ্ছিনালোকে বলে ID Card –বয়স টা বাড়ালে সকল ভাতা পাওয়া যাবে?
উত্তরঃ ID Card এ প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতিত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, প্রামানিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।
র গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনোসটিক রিপোর্ট দাখিল করতে হয়।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর থেকে জাতীয় পরিচয়পত্র নবায়ন এবং হারানো বা নষ্ট হলে নতুন জাতীয় পরিচয়পত্র নেয়ার জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে লাগেনা।
পরিচয়পত্র নবায়ন করতে সাধারণ ১শ’ টাকা ও জরুরি ১৫০ টাকা দিতে হবে। হারিয়ে ফেললে বা নষ্ট হলে নতুন পরিচয়পত্র নিতে প্রথমবার আবেদনে ২শ’ টাকা, জরুরি ভিত্তিতে ৩শ’ টাকা। দ্বিতীয়বার আবেদনে ৩শ’ টাকা জরুরি ভিত্তিতে ৫শ’ এবং পরবর্তী যে কোনো ৫শ’ টাকা ও জরুরি প্রয়োজনে ১ হাজার টাকা দিতে হবে ।
বর্তমানে ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের জাতীয় পরিচয়পত্র রয়েছে। তাদেরকে বিনামূল্যে লেমিনেটে পরিচয়পত্র দেয়া হয়। এর মেয়াদ রয়েছে ১৫ বছর। এ সময়ের পরেই নবায়ন করা যাবে এ পরিচয়পত্র। তবে হারানো বা নষ্ট হলে গেলে ডুপ্লিকেট পরিচয়পত্র সংগ্রহে ইসির পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হয়। এ আবেদনের মাধ্যমে এতদিন বিনামূল্যে পরিচয়পত্র সংগ্রহ করা যেত। এখন থেকে নির্ধারিত ফি ইসি সচিব বরাবর পে অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

তথ্যসুত্র: নির্বাচন কমিশন বাংলাদেশ

Ariful Islam
Read more ...

Sunday, September 6, 2015

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় 
আবেদন:  ২৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর।
পরীক্ষা: খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের ১০ অক্টোবর, গ-ইউনিটের ১৬ অক্টোবর , চ-ইউনিটের (অংকন) ১৭ অক্টোবর, ক-ইউনিটের ৩০ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইট: admission.eis.du.ac.bd



 মেডিকেল কলেজ
আবেদন: আবেদন প্রক্রিয়া  (১৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর) শেষ হয়েছে।
ভর্তি পরীক্ষা: ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
আবেদন: ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর।
ভর্তি পরীক্ষা: ১ থেকে ৯ নভেম্বর।
ওয়েবসাইট: www.cu.ac.bd







 জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আবেদন: ২৯ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর।
ভর্তি পরীক্ষা: ৯ অক্টোবর কলা ও আইন অনুষদ (বি ইউনিট), ১৬ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (সি ইউনিট), ৩০ অক্টোবর বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ (এ ইউনিট), ৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) ও ১৩ নভেম্বর ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ এবং ফাইন আর্টস বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইট: www.jnu.ac.bd

 বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
আবেদন: ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর।
ভর্তি পরীক্ষা: ১৭ অক্টোবর।
ওয়েবসাইট: www.buet.ac.bd




 
 জাতীয় বিশ্ববিদ্যালয়
আবেদন: ১ অক্টোবর থেকে
* ফলাফলের ভিত্তিতে ভর্তি করানো হবে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
ওয়েবসাইট: www.nu.edu.bd
 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
আবেদন: ৩০ আগস্ট থেকে ৭ অক্টোবর।
ভর্তি পরীক্ষা: ৩১ অক্টোবর।
ওয়েবসাইট: www.cuet.ac.bd


ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আবেদন: ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর।
ভর্তি পরীক্ষা: ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর।
ওয়েবসাইট: www.iu.ac.bd

 ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, গাজীপুর
আবেদন: ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর।
ভর্তি পরীক্ষা: ২০ নভেম্বর।
ওয়েবসাইট: iutoic-dhaka.edu





 মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
আবেদন: ৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর।
ভর্তি পরীক্ষা: ২৭ ও ২৮ নভেম্বর।
ওয়েবসাইট: www.mbstu.ac.bd


 বরিশাল বিশ্ববিদ্যালয়
আবেদন: ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর।
পরীক্ষা: ২৭ নভেম্বর “খ” ও “গ” ইউনিট এবং ২৮ নভেম্বর “ঘ” ও “ক” ইউনিট।
ওয়েবসাইট: www.barisaluniv.edu.bd



বিভিন্ন বিশ্ববিদ্যায়ের পরীক্ষার তারিখ, বিশবিদ্যালয় পরিষদের নির্ধারিত তারিখ অনুযায়ী নিচে দেওয়া হলঃ (যদিও এ বিশ্ববিদ্যালয়গুলো চূড়ান্ত তারিখ, আবেদনের যোগ্যতা ও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি।)
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৬ নভেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: ২০ অথবা ২৭ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৯ থেকে ১২ নভেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: ২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ৪ ও ৫ ডিসেম্বর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ৯ থেকে১২ নভেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ৪, ৫ ও ৬ ডিসেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়: ১১ ও ১২ ডিসেম্বর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ৫ ডিসেম্বর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৮ ডিসেম্বর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ২৮ নভেম্বর
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ৭ নভেম্বর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ নভেম্বর
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ থেকে ৩ ডিসেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ নভেম্বর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ঠিক হয়নি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ ও ১৪ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ নভেম্বর
Read more ...

গুগলের ত্রুটি ধরিয়ে দিল বাংলাদেশি তরুণ।

নিউজ ডেস্ক : গুগলের ভুল ধরিয়ে দিলেন বাংলাদেশি এক তরুণ! আর এ জন্য সেই যুবককে ‘হল অব ফেম’ নামের বিশেষ মর্যাদার পুরস্কার প্রদান করে কৃতজ্ঞতা জানিয়েছে গুগল। গুগলের ত্রুটি ধরিয়ে দেয়া এ যুবকের নাম আলি ওয়ামিম খান। তিনি পড়াশোনা করেন চট্টগ্রামের সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষে।

গুগল স্টোরে Dom Based XSS এ Loop Holes জনিত ক্রুটি খুঁজে বের করার পর সেটি গুগলের দৃষ্টিগোচরে আনেন ওয়ামিম। গুগলের নজরে এলে এই ত্রুটি দ্রুত সংশোধনে করে দেয় তারা এ জন্য ওয়ামিমকে পুরস্কার হিসেবে দেয়া হয় নগদ পাঁচশো ডলার এবং গুগলের সম্মানসূচক সার্টিফিকেট।
Read more ...

পটুয়াখালীর তরুন শাওনের উদ্ভাবনী দক্ষতায় বিস্মিত এলাকাবাসী, প্রতিদিন একনজর দেখতে ছুটছে হাজারো মানুষ।

সী প্লেন বানানোর প্রচেষ্টা চালাচ্ছে পটুয়াখালীর এক তরুন শিক্ষার্থী। নিজস্ব ধারণা থেকে দীর্ঘ ছয় মাস প্রচেষ্টা চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের মাহবুবুর রহমান শাওনের তৈরি প্লেন সাদৃশ্য ঐ বাহনটি বাড়ির পাশের গাববাড়িয়া নদীতে পরীক্ষামূলক চালানো হচ্ছে। এখন আকাশে ওড়ানোর জন্য চলছে নিবিড় পর্যবেক্ষন ও পরীক্ষামূলক কারিগরি সংযোজন।

১৮ বছরের তরুন শাওনের নিরলস প্রচেষ্টা, সাফল্যের অগ্রগতি ও উদ্ভাবনী দক্ষতায় বিস্মিত এলাকাবাসী। কথিত সেই ‘সী-প্লেন’ দেখতে প্রতিদিন তার বাড়ীতে হাজারো মানুষের ছুটে চলা যেন এক রুপ কথার গল্প। এ নিয়ে এখন চায়ের কাপে ঝড় তুলছে স্থানীয়রা।

লম্বায় ৭ ফুট, পাশে ১০ ফুট, উচ্চতায় ৫ ফুট আকারের ওই সী-প্লেনের চেচিসে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের পাত দিয়ে মোড়ানো ককশিট। তার উপরেই অ্যালুমিনিয়ামের মোটা পাইপ, কাঠ, মোটা গুনা,নাইলন সুতা দিয়ে পুরো কাঠামো তৈরি করে ওড়ার জন্য দু’পাশে মোটা কাপড় ও পলিথিনের ওপড়ে নেট দিয়ে মোড়ানো প্যারাসুটের ন্যায় পাখা বানানো হয়েছে।
১২ ভোল্ট ব্যাটারীর সুইজে সয়ংক্রিয় চালু হওয়া পেট্রোল জ্বালানির ১০০ সিসি মোটর সাইকেলের ইঞ্জিনের সাথে বৈদ্যুতিক পাখার প্রপেলর বসিয়ে বানানো হয়েছে প্লেনের ইঞ্জিন। শব্দ নিয়ন্ত্রনের জন্য ব্যবহার হয়েছে মোটর সাইকেলের সাইলেন্সার। এতে এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। পাইলটসহ প্লেনটির ওজন প্রায় ৮০ কেজি। পরীক্ষামূলক এই প্রযুক্তি সফল হলে টেকসই উন্নত প্রযুক্তি সংযোজনের চিন্তা রয়েছে । সরকারি-বেসরকারি কোনো সহায়তা পেলে প্লেনটি আকাশে উড়াতে চায় শাওন।

মোয়াজ্জেমপুর গ্রামের নাসির উদ্দিন খানের দু’ছেলের মধ্যে শাওন বড়। ২০১২ সালে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৪ সালে কুয়াকাটা খানাবাদ কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে সে বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনিষ্টিটিউটের ইলেকট্রিকাল বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

মহিপুর বন্দরের রহমত উল্লাহ দেওয়ান শাওনের তৈরি প্লেন দেখতে এসে বলেন, ‘কয়দিন ধইরা প্লেন বানানোর কতা হুনি। আইজগো দেখতে আইলাম। পোলাডায় মাথা খাডাইয়া ভালো একখান কাম করছে।’

নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের নুরুন্নাহার বেগম বলেন, ‘আমি প্লেন বানানের কতা হুইন্যা ছোট্র নাতিডারে লইয়া আইছি। ভালোই তো বানাইছে, এ্যাহন ওড়তে পারলেই অয়।’

গ্রামের প্রতিবেশী মো.ইসমাইল সিকদার বলেন, ‘ছোট বেলা থেকেই ছেলেটা বিজ্ঞান মনস্ক। প্লেন বানানোর কাজ শুরু করার পর আমি প্রায় সময়ই দেখতে আইতাম। দোয়া করি অর কাজটা যেন সফল হয়।’

এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পুরণ না হওয়ায় নিজে নিজে কিছু তৈরি করার পরিকল্পনা থেকে এর আগে মোবাইল ফোন দিয়ে চোরের উপস্থিতি বোঝার জন্য ‘ সিকিউরিটি এলারাম সার্কিট’ তৈরি করে ব্যাপক আলোচনায় আসে শাওন।

তথ্যসুত্র চ্যানেল আই।

সী প্লেন বানানোর প্রচেষ্টা চালাচ্ছে পটুয়াখালীর এক তরুন শিক্ষার্থী। নিজস্ব ধারণা থেকে দীর্ঘ ছয় মাস প্রচেষ্টা চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের মাহবুবুর রহমান শাওনের তৈরি প্লেন সাদৃশ্য ঐ বাহনটি বাড়ির পাশের গাববাড়িয়া নদীতে পরীক্ষামূলক চালানো হচ্ছে। এখন আকাশে ওড়ানোর জন্য চলছে নিবিড় পর্যবেক্ষন ও পরীক্ষামূলক কারিগরি সংযোজন।
১৮ বছরের তরুন শাওনের নিরলস প্রচেষ্টা, সাফল্যের অগ্রগতি ও উদ্ভাবনী দক্ষতায় বিস্মিত এলাকাবাসী। কথিত সেই ‘সী-প্লেন’ দেখতে প্রতিদিন তার বাড়ীতে হাজারো মানুষের ছুটে চলা যেন এক রুপ কথার গল্প। এ নিয়ে এখন চায়ের কাপে ঝড় তুলছে স্থানীয়রা।
লম্বায় ৭ ফুট, পাশে ১০ ফুট, উচ্চতায় ৫ ফুট আকারের ওই সী-প্লেনের চেচিসে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের পাত দিয়ে মোড়ানো ককশিট। তার উপরেই অ্যালুমিনিয়ামের মোটা পাইপ, কাঠ, মোটা গুনা,নাইলন সুতা দিয়ে পুরো কাঠামো তৈরি করে ওড়ার জন্য দু’পাশে মোটা কাপড় ও পলিথিনের ওপড়ে নেট দিয়ে মোড়ানো প্যারাসুটের ন্যায় পাখা বানানো হয়েছে।
- See more at: http://www.somoyerkonthosor.com/archives/280169#sthash.TwHH2Nu9.dpuf
Read more ...

Thursday, September 3, 2015

এবার বিপিএল-এ থাকছেন ম্যাক্সওয়েল, ওয়াটসন, আকরাম।

স্পোর্টস ডেস্ক :প্রায় শেষের দিকে বিপিএলের তৃতীয় আসরের ফ্রাঞ্চাইজি বিক্রয়ের কার্যক্রম। এরই মাঝে ফ্রাঞ্চাইজি পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে সিলেট রয়্যালস নামে দল পরিচালনা করা লোটাস কামাল গ্রুপ।

তবে এবারের আসরে বদলে যেতে পারে তাদের ফ্রাঞ্চাইজির নাম। সিলেটের পরিবর্তে কুমিল্লা লিজেন্ডস নামে দল পরিচালনা করতে আগ্রহী তারা। আর এ ব্যাপারে বিসিবির সবুজ সংকেতও পেয়েছে বলে জানিয়েছেন লোটাস কামাল প্রপার্টিজের পরিচালক নাফিসা কামাল।

আর তারকা বিদেশী ক্রিকেটার ও কোচ আনার ব্যাপারে তিনি জানিয়েছেন, ‘তারা যদি পেমেন্টে রাজি হয় তবে ম্যাক্সওয়েল কিংবা ওয়াটসনের মতো একটা বড় নাম আমরা আনতে যাচ্ছি’। আবার কেভিন পিটারসেনও আসতে পারে, আর বিদেশী কোচ হিসেবে ওয়াসিম আকরামের প্রতি আমাদের আগ্রহ আছে।’

ঘরোয়া টি-টোয়েন্টি আসরগুলোর অন্যতম জনপ্রিয় এই মুখগুলো যদি শেষ পর্যন্ত বিপিএলে আসেন তবে তা বাংলাদেশের ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটারদের জন্য হবে দারূণ এক ঘটনা!
Read more ...

একনজরে মেঘনা উপজেলা।

  1. সাধারণ তথ্যাবলীঃ-

১. বিভাগঃ চট্রগ্রাম

২. জেলাঃ কুমিল্লা

৩. উপজেলাঃ মেঘনা

৪. নামকরনঃ মেঘনা একটি নবগঠিত উপজেলা। এই উপজেলাটি ০৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১৯৯৮ সালের শেষ ভাগে মেঘনাকে উপজেলা হিসাবে ঘোষনা করা হয়। ইতঃপূর্বে এই উপজেলার ০৫টি ইউনিয়ন দাউদকান্দি উপজেলার এবং০৩টি ইউনিয়ন হোমনা উপজেলার অন্তরগত ছিল।যেহেতু এই উপজেলার একপাশে দেশের বৃহত্তম মেঘনা নদী অবস্থিত সেহেতু এই নদীর নাম অনুসারে প্রস্থাব করা হয় এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মেঘনা নামেই উপজেলার নামকরন করেন।

৫. ইউনিয়ন সমূহঃ মানিকারচর ইউ.পি, চন্দনপুর ইউ.পি, রাধানগর ইউ.পি, লুটেরচর ইউ.পি, বড়কান্দা ইউ.পি, ভাওরখোলা ইউ.পি, গোবিন্দপুর ইউ.পি,চালিভাংগা ইউ.পি।।

2.  ভৌগলিক অবস্থানঃ 

মেঘনা উপজেলার উত্তরে আড়াই হাজার, পশ্চিমে সোনারগাঁও, দক্ষিণে গজারিয়া ও দাউদকান্দি, পূর্বে হোমনা ও তিতাস উপজেলা।


3. জনসংখ্যা ও আয়তন বিষায়ক তথ্যঃ

১। উপজেলার আয়তনঃ ৯৮.৪৭বর্গ কিঃমিঃ

২। মোট ইউনিয়নের সংখ্যাঃ ০৮ টি

৩। গ্রামের সংখ্যাঃ ১০৪টি

৪। ২০১১ আদম শুমারী অনুযায়ী লোক সংখ্যাঃ

পুরুষঃ  ৪৭,৭১৬ - জন
মহিলাঃ ৪৯,২৫৪ - জন
 ============
মোট= ৯৬,৯৭০ জন

৫। মৌজাঃ ৪১টি

৬। ২০১১ ইং অনুযায়ী ভোটার সংখ্যাঃ ৬৮১২০ জন।

ক) পুরুষ- ২৯৪০৪ জন

খ) মহিলা- ৩১৫১৬ জন।

৭। পুলিশ ষ্টেশনঃ ০১ টি।

৮। আনসার ভিডিপি ইউনিটঃ ০১ টি।

4. কৃষি বিষয়ক তথ্যঃ

০১। মোট ফসলী জমির পরিমাণঃ ১৭.৯৫০ একর

০২। নীট ফসলী জমির পরিমাণঃ ১৭.৯৫০ একর

০৩। খাস জমির পরিমাণঃ ৬,৪০৭ একর

5. ডাক ও তার যোগাযোগ বিষয়ক তথ্যঃ

১. পোষ্ট অফিসঃ ০৮ টি

২. টেলিফোন অফিসঃ ০১ টি

৩. টেলিফোন একচেঞ্চঃ ০১ টি

6. শিক্ষা সংক্রান্ত তথ্যঃ

০১. কলেজঃ ০২টি

০২. বে-সরকারী কলেজঃ ০২টি

০৩. স্কুল এন্ড কলেজঃ ০১ টি

০৪. বে-সরকারী বালিকা বিদ্যালয়ঃ ০১ টি

০৫. বে-সরকারী উচ্চ বিদ্যালয়ঃ ১০ টি

০৬. মাদ্রাসার সংখ্যাঃ ২ টি (নিবন্ধিত)

7. প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানঃ

০১. সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৪২ টি

০২. রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৯ টি

০৩. শিক্ষার হারঃ ২৫.৫৯%

8. স্বাস্থ্য বিষয়ক তথ্যঃ

০১. সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সঃ ০১ টি

০২. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০৮ টি

০৩. ডায়ানগষ্টিক সেন্টারঃ ৩ টি

০৪. বে-সরকারী হাসপাতালঃ ০১ টি

9. রাজস্বঃ

০১. ইউনিয়ন ভূমি অফিসঃ ৪টি

০২. হাট/বাজার সংখ্যাঃ ৮ টি

০৩. জলমহালঃ ৭ টি

10. ধর্মীয় প্রতিষ্ঠানঃ

০১. মসজিদঃ ২৭০ টি

০২. মন্দিরঃ ০৬ টি

০৩. কবরস্থানঃ ৭৯ টি

০৪. ঈদগাহঃ ৬৯ টি

০৫. শ্বশান ঘাটঃ ০৪ টি

০৬. সমাধি ক্ষেত্রঃ ০৪ টি



তথ্যসূত্রঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।


Posted By: Ariful Islam. 
Read more ...

পেঁয়াজের দাম নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন পদক্ষেপ।

পেঁয়াজের দাম কমাতে এর আমদানি অর্থায়নে সুদ হার সর্বোচ্চ ১১ শতাংশ নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির আমদানি ঋণপত্র খোলার মার্জিনের হার (এলসি মার্জিন) ন্যূনতম পর্যায়ে রাখারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে জানিয়ে বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

‘পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদ হার প্রসঙ্গে’ শিরোনামের প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে স্থানীয় বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে পেঁয়াজ আমদানি অর্থায়নের সুদ হার সর্বোচ্চ ১১% নির্ধারণ করা হল।’

এছাড়া পেঁয়াজ আমদানির ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
চলতি সপ্তাহের শুরুর দিকে তিন দিনে পেঁয়াজের দর এক তৃতীয়াংশের বেশি বেড়ে যাওয়ার পর এর বাজার ঠিক রাখতে টিসিবির মাধ্যমে আমদানিসহ কয়েকটি সিদ্ধান্ত নেয় সরকার।

বাজারে নজরদারি বাড়ানোর পাশাপাশি বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত ছাড় করানোরও সিদ্ধান্ত হয়।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের-টিসিবির তথ্য অনুযায়ী, রাজধানীর বাজারগুলোতে বৃহস্পতিবার প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়।
Read more ...

Wednesday, September 2, 2015

সংসদে লতিফ সিদ্দিকী, পদত্যাগ পত্র পেশ

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে যোগ দিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এমপি আবদুল লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো আবদুল লতিফ সিদ্দিকী সংসদে বক্তৃতা দিয়েছেন আজ মঙ্গলবার। ব্ক্তৃতা শেষে তিনি এমপি পদ থেকে পদত্যাগের পত্র জমাদের স্পিকারের কাছে।

নিজেই সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে মঙ্গলবার সংসদ অধিবেশনে যান তিনি। স্পিকারের অনুমতি নিয়ে বক্তৃতাও দেন তিনি।

মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন কক্ষে ঢোকেন লতিফ সিদ্দিকী। সন্ধ্যা ৭টার পর লতিফ সিদ্দিকী ঢোকার সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন না।

লতিফ সিদ্দিকী ঢোকার সময় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিপক্ষে বক্তব্য রাখছিলেন। প্রথমে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানোর জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলেও সাড়া পাননি লতিফ সিদ্দিকী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, "মাননীয় সদস্য, আপনি একটু পরে কথা বলেন।" এর কিছুক্ষণ পর স্পিকারের সায় নিয়ে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত এই সদস্য।
Read more ...