Breaking News

বাংলাদেশ

আন্তর্জাতিক

মেঘনা উপজিলা

All Post

Showing posts with label Science and Technology. Show all posts

Sunday, September 6, 2015

গুগলের ত্রুটি ধরিয়ে দিল বাংলাদেশি তরুণ।

নিউজ ডেস্ক : গুগলের ভুল ধরিয়ে দিলেন বাংলাদেশি এক তরুণ! আর এ জন্য সেই যুবককে ‘হল অব ফেম’ নামের বিশেষ মর্যাদার পুরস্কার প্রদান করে কৃতজ্ঞতা জানিয়েছে গুগল। গুগলের ত্রুটি ধরিয়ে দেয়া এ যুবকের নাম আলি ওয়ামিম খান। তিনি পড়াশোনা করেন চট্টগ্রামের সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষে।

গুগল স্টোরে Dom Based XSS এ Loop Holes জনিত ক্রুটি খুঁজে বের করার পর সেটি গুগলের দৃষ্টিগোচরে আনেন ওয়ামিম। গুগলের নজরে এলে এই ত্রুটি দ্রুত সংশোধনে করে দেয় তারা এ জন্য ওয়ামিমকে পুরস্কার হিসেবে দেয়া হয় নগদ পাঁচশো ডলার এবং গুগলের সম্মানসূচক সার্টিফিকেট।
Read more ...

পটুয়াখালীর তরুন শাওনের উদ্ভাবনী দক্ষতায় বিস্মিত এলাকাবাসী, প্রতিদিন একনজর দেখতে ছুটছে হাজারো মানুষ।

সী প্লেন বানানোর প্রচেষ্টা চালাচ্ছে পটুয়াখালীর এক তরুন শিক্ষার্থী। নিজস্ব ধারণা থেকে দীর্ঘ ছয় মাস প্রচেষ্টা চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের মাহবুবুর রহমান শাওনের তৈরি প্লেন সাদৃশ্য ঐ বাহনটি বাড়ির পাশের গাববাড়িয়া নদীতে পরীক্ষামূলক চালানো হচ্ছে। এখন আকাশে ওড়ানোর জন্য চলছে নিবিড় পর্যবেক্ষন ও পরীক্ষামূলক কারিগরি সংযোজন।

১৮ বছরের তরুন শাওনের নিরলস প্রচেষ্টা, সাফল্যের অগ্রগতি ও উদ্ভাবনী দক্ষতায় বিস্মিত এলাকাবাসী। কথিত সেই ‘সী-প্লেন’ দেখতে প্রতিদিন তার বাড়ীতে হাজারো মানুষের ছুটে চলা যেন এক রুপ কথার গল্প। এ নিয়ে এখন চায়ের কাপে ঝড় তুলছে স্থানীয়রা।

লম্বায় ৭ ফুট, পাশে ১০ ফুট, উচ্চতায় ৫ ফুট আকারের ওই সী-প্লেনের চেচিসে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের পাত দিয়ে মোড়ানো ককশিট। তার উপরেই অ্যালুমিনিয়ামের মোটা পাইপ, কাঠ, মোটা গুনা,নাইলন সুতা দিয়ে পুরো কাঠামো তৈরি করে ওড়ার জন্য দু’পাশে মোটা কাপড় ও পলিথিনের ওপড়ে নেট দিয়ে মোড়ানো প্যারাসুটের ন্যায় পাখা বানানো হয়েছে।
১২ ভোল্ট ব্যাটারীর সুইজে সয়ংক্রিয় চালু হওয়া পেট্রোল জ্বালানির ১০০ সিসি মোটর সাইকেলের ইঞ্জিনের সাথে বৈদ্যুতিক পাখার প্রপেলর বসিয়ে বানানো হয়েছে প্লেনের ইঞ্জিন। শব্দ নিয়ন্ত্রনের জন্য ব্যবহার হয়েছে মোটর সাইকেলের সাইলেন্সার। এতে এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। পাইলটসহ প্লেনটির ওজন প্রায় ৮০ কেজি। পরীক্ষামূলক এই প্রযুক্তি সফল হলে টেকসই উন্নত প্রযুক্তি সংযোজনের চিন্তা রয়েছে । সরকারি-বেসরকারি কোনো সহায়তা পেলে প্লেনটি আকাশে উড়াতে চায় শাওন।

মোয়াজ্জেমপুর গ্রামের নাসির উদ্দিন খানের দু’ছেলের মধ্যে শাওন বড়। ২০১২ সালে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৪ সালে কুয়াকাটা খানাবাদ কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে সে বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনিষ্টিটিউটের ইলেকট্রিকাল বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

মহিপুর বন্দরের রহমত উল্লাহ দেওয়ান শাওনের তৈরি প্লেন দেখতে এসে বলেন, ‘কয়দিন ধইরা প্লেন বানানোর কতা হুনি। আইজগো দেখতে আইলাম। পোলাডায় মাথা খাডাইয়া ভালো একখান কাম করছে।’

নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের নুরুন্নাহার বেগম বলেন, ‘আমি প্লেন বানানের কতা হুইন্যা ছোট্র নাতিডারে লইয়া আইছি। ভালোই তো বানাইছে, এ্যাহন ওড়তে পারলেই অয়।’

গ্রামের প্রতিবেশী মো.ইসমাইল সিকদার বলেন, ‘ছোট বেলা থেকেই ছেলেটা বিজ্ঞান মনস্ক। প্লেন বানানোর কাজ শুরু করার পর আমি প্রায় সময়ই দেখতে আইতাম। দোয়া করি অর কাজটা যেন সফল হয়।’

এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পুরণ না হওয়ায় নিজে নিজে কিছু তৈরি করার পরিকল্পনা থেকে এর আগে মোবাইল ফোন দিয়ে চোরের উপস্থিতি বোঝার জন্য ‘ সিকিউরিটি এলারাম সার্কিট’ তৈরি করে ব্যাপক আলোচনায় আসে শাওন।

তথ্যসুত্র চ্যানেল আই।

সী প্লেন বানানোর প্রচেষ্টা চালাচ্ছে পটুয়াখালীর এক তরুন শিক্ষার্থী। নিজস্ব ধারণা থেকে দীর্ঘ ছয় মাস প্রচেষ্টা চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের মাহবুবুর রহমান শাওনের তৈরি প্লেন সাদৃশ্য ঐ বাহনটি বাড়ির পাশের গাববাড়িয়া নদীতে পরীক্ষামূলক চালানো হচ্ছে। এখন আকাশে ওড়ানোর জন্য চলছে নিবিড় পর্যবেক্ষন ও পরীক্ষামূলক কারিগরি সংযোজন।
১৮ বছরের তরুন শাওনের নিরলস প্রচেষ্টা, সাফল্যের অগ্রগতি ও উদ্ভাবনী দক্ষতায় বিস্মিত এলাকাবাসী। কথিত সেই ‘সী-প্লেন’ দেখতে প্রতিদিন তার বাড়ীতে হাজারো মানুষের ছুটে চলা যেন এক রুপ কথার গল্প। এ নিয়ে এখন চায়ের কাপে ঝড় তুলছে স্থানীয়রা।
লম্বায় ৭ ফুট, পাশে ১০ ফুট, উচ্চতায় ৫ ফুট আকারের ওই সী-প্লেনের চেচিসে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের পাত দিয়ে মোড়ানো ককশিট। তার উপরেই অ্যালুমিনিয়ামের মোটা পাইপ, কাঠ, মোটা গুনা,নাইলন সুতা দিয়ে পুরো কাঠামো তৈরি করে ওড়ার জন্য দু’পাশে মোটা কাপড় ও পলিথিনের ওপড়ে নেট দিয়ে মোড়ানো প্যারাসুটের ন্যায় পাখা বানানো হয়েছে।
- See more at: http://www.somoyerkonthosor.com/archives/280169#sthash.TwHH2Nu9.dpuf
Read more ...

Thursday, September 3, 2015

ইন্টারনেটে গোপনীয়তা রক্ষা করতে যা একান্ত করনীয় আপনার।

আধুনিক যুগে ইন্টারনেটে পরিচয় গোপন রাখার বিষয়টি আর নেই। একান্ত গোপন ছবি অতি সহজেই প্রকাশ হয়ে যাচ্ছে। অতি গোপন রাজনৈতিক কথোপকথন বা আলোচনার রেকর্ড জনসমুক্ষে চলে আসে। মানুষের ব্যক্তিগত জীবনের তথ্য-প্রমাণ সবার কাছে পৌঁছে যাচ্ছে।

ডেটিং সাইট `অ্যাশলে ম্যাডিসন`-এর মাধ্যমে গোপনে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে ব্যস্ত ছিলেন বিবাহিতরা। আর এদের তথ্য ফাঁস করে দিয়ে ব্যাপক তোলপাড় করে দিয়েছেন হ্যাকাররা। এর মাধ্যমে গোপনীয়তা রক্ষায় ইচ্ছুক অসংখ্য মানুষ বুঝতেই পারছেন, ইন্টারনেটে অজ্ঞাতনামা বলে আর কিছু নেই।

এদিকে, অ্যাশলে ম্যাডিসন ব্যবহারকারী লাখ লাখ মানুষ কানাডার টরেন্টো-ভিত্তিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের অভিযোগ ঠুকে দিচ্ছেন। তাদের সাম্প্রতিক অভিযোগ, হ্যাকড হওয়ার পর প্রতিষ্ঠানটি বলেছিল তারা সব অ্যাকাউন্ট মুছে ফেলবে। কিন্তু তা করা হয়নি। এ কারণে প্রত্যেক ব্যবহারকারীর সংসার জীবনটা শেষ হওয়ার জোগাড় হয়েছে। প্রত্যেকে আশঙ্কায় আছেন, কার তথ্য কখন ফাঁস হয়ে যায়।

এ বছরের প্রথম দিকে আরেকটি হ্যাকিংয়ের ঘটনায় ১ লাখ ১৪ হাজার করদাতার তথ্য চুরি করে নেওয়া হয়। জানা গেছে, এ সংখ্যা ৩ লাখ ৩৪ হাজারে ঠেকেছে। ইউবার সব সময় জানছে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন। আমাজন জানে, আপনি কেনাকাটা সম্পর্কে কি ধরনের মানসিকতা ধারণ করেন। গুগল জানে আপনি ইন্টারনেটে কি খুঁজছেন আর কি পড়ছেন। বাকিটুকু উন্মুক্ত করছেন হ্যাকাররা।

অন্তত অ্যাশলে ম্যাডিসনের এ ঘটনার পর একটি শিক্ষা লাভ করা যায়। তা হলো, একান্ত গোপনীয় কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করবেন না।

দ্বিতীয় শিক্ষাটি হলো, হ্যাকাররা যেকোনো রূপে দেখা দিতে পারে। সবকিছু কেবলমাত্র উঠতি কিশোর হ্যাকারের মজা নয়। রাশিয়ান হ্যাকার গ্যাংস্টাররা কোটি মানুষের ক্রেডিট কার্ড নম্বর চুরি করে টাকা হাতিয়ে নিচ্ছেন। চাইনিং হ্যাকাররা অন্য দেশের গোপন অস্ত্রের ব্লুপ্রিন্ট চুরি করেছেন।

তৃতীয় একটি বিষয় মনে রাখবেন, ডার্ক ওয়েব বলে কিছু নেই। হতে পারে অনেক কিছু গুগলের তালিকায় নেই। কিন্তু তার মানে এই নয় যে তাদের খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাকাররা নিয়মিত নানা তথ্য কেনা-বেচা করেন ইন্টারনেটের মাধ্যমে। এগুলোর দেখা সহজেই পাওয়া যায় টর ব্রাউজারের মাধ্যমে।

বড় ধরনের ঝামেলা ঘটে যখন একটি দেশের গোপন রাজনৈতির বিষয় জনসমক্ষে প্রকাশ পেয়ে যায়। আন্তর্জাতিকভাবে ওই দেশটি হুমকির সম্মুখীন হতে পারে।

বিষয়টি অ্যাশলে ম্যাডিসনের মাধ্যমে প্রতারক পরিচয় ফাঁস হওয়া নয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, কিছু গোপন রাখতে চাইলে তার জন্যে নিজেরই সতর্ক থাকা এবং প্রয়োজনে তা নিয়ে ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ না করা। ইন্টারনেটের জগতটি ২০ বছর ধরে আরো অনেক বেশি জটিল হয়েছে। কাজেই এখানে কিছু গোপন রাখা প্রায় অসম্ভব বলেই ধরে নিতে হবে। সূত্র : ফক্স নিউজ

- See more at: http://www.somoyerkonthosor.com/archives/275384#sthash.imPOwwxy.dpuf
Read more ...