Breaking News

বাংলাদেশ

আন্তর্জাতিক

মেঘনা উপজিলা

All Post

Showing posts with label Political. Show all posts
Showing posts with label Political. Show all posts

Wednesday, September 2, 2015

সংসদে লতিফ সিদ্দিকী, পদত্যাগ পত্র পেশ

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে যোগ দিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এমপি আবদুল লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো আবদুল লতিফ সিদ্দিকী সংসদে বক্তৃতা দিয়েছেন আজ মঙ্গলবার। ব্ক্তৃতা শেষে তিনি এমপি পদ থেকে পদত্যাগের পত্র জমাদের স্পিকারের কাছে।

নিজেই সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে মঙ্গলবার সংসদ অধিবেশনে যান তিনি। স্পিকারের অনুমতি নিয়ে বক্তৃতাও দেন তিনি।

মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন কক্ষে ঢোকেন লতিফ সিদ্দিকী। সন্ধ্যা ৭টার পর লতিফ সিদ্দিকী ঢোকার সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন না।

লতিফ সিদ্দিকী ঢোকার সময় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিপক্ষে বক্তব্য রাখছিলেন। প্রথমে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানোর জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলেও সাড়া পাননি লতিফ সিদ্দিকী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, "মাননীয় সদস্য, আপনি একটু পরে কথা বলেন।" এর কিছুক্ষণ পর স্পিকারের সায় নিয়ে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত এই সদস্য।
Read more ...

Tuesday, September 1, 2015

ছাত্রলীগ থেকে আগাছা নির্মূলের আহ্বান প্রধানমন্ত্রীর।

 মেঘনা নিউজ ডেস্ক: ছাত্রলীগ থেকে আগাছা নির্মূলের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বলতেন- খাদ্যশস্য উৎপাদনের জন্য বাংলাদেশ একটি উর্বর দেশ। কিন্তু খাদ্যশস্যের সঙ্গে আগাছাও জন্মায়। তাই ভালো শস্য উৎপাদনের জন্য আগাছা তুলে ফেলতে হবে।

এ সময় ছাত্রলীগ থেকেও আগাছা নির্মূল করার আহবান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, একজন রাজনীতিবিদকে জানতে হবে কিভাবে ত্যাগের মাধ্যমে বাঁচতে হয়। ত্যাগ ছাড়া একজন রাজনীতিবিদ জনগণকে কিছুই দিতে পারেন না।

তিনি বলেন, একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন। তোমরা যদি কারো কাছ থেকে ভালোবাসা পাও তাহলে তোমাদেরও উচিৎ তাকে ভালোবাসা দেয়া। তুমি কি পেলে সেটা কোনো বিষয় নয়।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনে জাতিকে বঞ্চনা মুক্ত করতে সবকিছু করেছেন। তিনি সবসময় বলতেন, বড় কিছু অর্জনের জন্য বড় ত্যাগ স্বীকার করতে হয়।
ডেস্ক:ছাত্রলীগ থেকে আগাছা নির্মূলের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বলতেন- খাদ্যশস্য উৎপাদনের জন্য বাংলাদেশ একটি উর্বর দেশ। কিন্তু খাদ্যশস্যের সঙ্গে আগাছাও জন্মায়। তাই ভালো শস্য উৎপাদনের জন্য আগাছা তুলে ফেলতে হবে।
এ সময় ছাত্রলীগ থেকেও আগাছা নির্মূল করার আহবান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, একজন রাজনীতিবিদকে জানতে হবে কিভাবে ত্যাগের মাধ্যমে বাঁচতে হয়। ত্যাগ ছাড়া একজন রাজনীতিবিদ জনগণকে কিছুই দিতে পারেন না।
তিনি বলেন, একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন। তোমরা যদি কারো কাছ থেকে ভালোবাসা পাও তাহলে তোমাদেরও উচিৎ তাকে ভালোবাসা দেয়া। তুমি কি পেলে সেটা কোনো বিষয় নয়।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনে জাতিকে বঞ্চনা মুক্ত করতে সবকিছু করেছেন। তিনি সবসময় বলতেন, বড় কিছু অর্জনের জন্য বড় ত্যাগ স্বীকার করতে হয়।
- See more at: http://daynightsangbad.com/2015/08/31/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/#sthash.A39HX1E6.dpuf
Read more ...